Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বাভাবিক হলে ফল মেনে নেব, মামুনুল হক

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৩ am ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের শুরুতেই ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক। তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে এবং স্বাভাবিক পরিবেশ বজায় থাকলে নির্বাচনের ফলাফল মেনে নেবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেন ঢাকা-১৩ আসনের এই প্রার্থী। ভোট দেওয়ার পর কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, “এখন পর্যন্ত যতটুকু দেখেছি, পরিবেশে কোনো সমস্যা দেখিনি। ভোটার উপস্থিতিও ধীরে ধীরে বাড়ছে। সবকিছু স্বাভাবিক রয়েছে।”

ফলাফল মেনে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলে, কৃত্রিম সংকট তৈরি না হলে এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে ফলাফল যাই হোক, তা মেনে নেব।”

রাতে বিভিন্ন স্থানে অনিয়ম ও গুজবের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ঢাকা-১৩ আসনে রাতে কিছু জায়গায় অনিয়ম ও কিছু কেন্দ্রে সন্দেহজনক আচরণের সংবাদ পেয়েছি। তবে বিষয়টি যাচাই করার সুযোগ পাইনি। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”

Tags: #জাতীয়_সংসদ_নির্বাচনমামুনুল হক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাণীশংকৈলে সরিষা কাটতে ‘রিপার’ যন্ত্রের ব্যবহার
  • দলীয় নির্দেশনা লঙ্ঘন: জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি, স্থলাভিষিক্ত ব্যারিস্টার আরমান
  • ঝালকাঠির নলছিটিতে কবরস্থানের প্রকল্পে ঘুষের অভিযোগ
  • বাকেরগঞ্জে চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
  • পাকিস্তানকে হারাল বাংলাদেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম