Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাসাটার জন্য অনেক মায়া লাগছে: আসিফ নজরুল

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৪ pm ২০, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News
A A
0

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবন ছাড়ছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। জানিয়েছেন, আগামী দুই-এক দিনের মধ্যেই সপরিবারে বাসাটি ছেড়ে যাবেন।

পোস্টে তিনি লেখেন, প্রথমদিকে এত বড় বাসায় উঠে নিজেদের মানিয়ে নিতে কষ্ট হয়েছিল। জায়গাটি এতটাই বিস্তৃত ছিল যে সেটিকে আপন করে নিতে সময় লেগেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে বন্ধুদের কাছ থেকে দূরে সরে যাওয়ার ভাবনাতেও তার সন্তানদের মন খারাপ ছিল বলে উল্লেখ করেন তিনি।

তবে বিদায়ের মুহূর্তে বাসাটির প্রতি গভীর মায়ার কথাই উঠে এসেছে তার লেখায়। বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশ—এসব স্মৃতি তাকে স্পর্শ করছে বলে জানান। পোস্টের শেষে তিনি লিখেছেন, ‘বিদায় হেয়ার রোড’।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে তিনি আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও তার ওপর ন্যস্ত হয়। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের ধারাবাহিকতায় এবার তিনি সরকারি আবাসন ছেড়ে দিচ্ছেন।

Tags: অন্তর্বর্তী সরকার’আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলআসিফ মাহমুদ সজীব ভূঁইয়াবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত ২
  • আত্মশুদ্ধি, সংযমের রমজান মাস এবং মানুষের জীবনে কেন প্রয়োজন
  • আন্তর্জাতিক রেড বুক ডে: কমিউনিস্ট ইশতেহার প্রকাশের ১৭৮ বছর
  • নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • মেক্সিকো উপকূলে সাবমেরিনে ৪ হাজার কেজি কোকেন জব্দ, আটক ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম