এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে সুপ্রিম কোর্টের আইনজীবি স্বামী কর্তৃক স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর স্ত্রীর লাশ পুড়িয়ে আলামত নষ্ট করার জন্য বাসার ভেতরেই লাশে আগুন ধরিয়ে দেয়। ঘটনা জানার পর ৫মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে( ৬ মার্চ শুক্রবার রাতের প্রধম প্রহরে) হত্যাকান্ডের শিকার গৃহবধূ তানিয়া আক্তার তানিয়ার লাশ উদ্ধার করেছে।
একই সময় ঘাতক স্বামী সুপ্রিম কের্টের আইনজীবি তাইফুর রহমানকে গ্রেফতার করেছে। জামালপুর শহরের দড়িপাড়ার মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর সার্কেলের আতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।
জানা যায়, জামালপুর শহরের মুকন্দবাড়ী এলাকার আবু তাহেরের কন্যা তানিয়া আক্তারের(৩৬) বিয়ে হয় শহরের দড়িপাড়া মন্ডলপাড়ায় তাইফুর রহমানের সাথে। তাইফুর রহমান(৫৫)পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবি এবং মাদক সেবনকারী। ৫ মার্চ বিকালে তানিয়া আক্তার তানিয়া তার বাবার বাসা থেকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়ায় স্বামী তাইফুর রহমানের বাসায় আসেন। রাতে অজ্ঞাত ঘটনাকে কেন্দ্র তাদের মধ্রে পারিবারি কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জের ধরেই আইনজীবি তাইফুর রহমান তার স্ত্রী তানিয়া আক্তার তানিয়াকে হত্যা করে। হত্যার লাশ পুড়িয়ে ফেলার জন্য নিজ বাসার ভেতরই আগুন ধরিয়া দেন তাইফুর রহমান।
স্থানীয় সাংবাদিক ও সাধারণজনগণ বিষয়টি জানতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ২টি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গৃহবধূ তানিয়ার লাশ উদ্ধার করে। একই সময় জামালপুর সদর সার্কেলের আতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘাতক তাইফুর রহমানকে গ্রেফতার করে।
এ ব্যাপারে জামালপুর সদর সার্কেলের আতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন ঘটনাস্থলেই সাংবাদিকদের জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ অভিযানে তানিয়ার লাশ উদ্ধার এবং ঘাতক স্বামী তাইফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত এবং আইনগত ব্যবস্থা চলমান। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরধরেই ঘটনা ঘটেছে। তদন্তের চুড়ান্ত পর্বে ঘটনার আসল রহস্য জানা যাবে।

