Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলালে সাবেক স্ত্রীকে দিনভর ঘুরিয়ে ধানক্ষেতে হত্যা: ঘাতক স্বামী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৩ pm ১১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

ক্ষেতলাল প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের সুতার গুচ্ছগ্রামে পাশের একটি ধানক্ষেত থেকে আশুরা (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টার দিকে মামুদপুর ইউনিয়নের আইমাপুর নামাজগর মাঠের একটি অগভীর নলকূপ ঘর থেকে ঘাতক স্বামী বাবলু মন্ডলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে আটিদাশা মৌজার সুতার গুচ্ছগ্রাম সংলগ্ন সিরাজুল ইসলামের ধানক্ষেতে মরদেহটি দেখতে পান গভীর নলকূপের ডেনম্যান আব্দুস সালাম। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আশুরা একই গ্রামের মোফাজ্জল ওরফে মফের ছেলে বাবলুর তালাকপ্রাপ্ত স্ত্রী। বাবলুর তিনজন স্ত্রী ছিল, যার মধ্যে আশুরা ছিলেন তৃতীয়। ডিভোর্সের পর আশুরা আদালতে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুকের মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

স্থানীয়দের জানান, ঘটনার দিন বাবলু তার সাবেক স্ত্রী আশুরাকে নিয়ে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। স্থানীয় বাজারেও তাদের একসঙ্গে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওইদিনই বাড়ির পাশের সুতার পুকুর আদর্শগ্রাম থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে রেজাউলের ধানের জমিতে আশুরাকে হত্যা করা হয়।

মরদেহ উদ্ধারের সময় নিহতের মাথার পেছনে গভীর আঘাতের চিহ্ন দেখা যায়। ঘটনাস্থল থেকে একটি স্যান্ডেল, গেঞ্জি ও কাদামাখা লুঙ্গি উদ্ধার করেছে পুলিশ।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে তিনি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে
হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক স্বামী বাবলুকে আটক করা হয়েছে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷

Tags: অপরাধদুর্ঘটনাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা করছে র‍্যাব
  • শরীয়তপুরে নীলষষ্ঠী উৎসব, সন্তানের মঙ্গল কামনায় গ্রামজুড়ে প্রার্থনা
  • রোববার থেকে বেরোবিতে শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বই মেলা
  • ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্টদের ওপর চাপ দিয়েছিলেন নেতানিয়াহু: জন কেরি
  • শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম