Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪২ pm ০৪, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0
আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে নগদ অর্থ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধসংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাউফল আর্মি ক্যাম্পের একটি দল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পঞ্চায়েত এলাকার একটি বাড়ি থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন— পঞ্চায়েত গ্রামের মো. রিপন খাঁ (৩৫) ও তার স্ত্রী মোছা. মিনারা বেগম (৩৩)।
সেনাবাহিনী তাদের হেফাজত থেকে উদ্ধার করেছে নগদ ৬০ হাজার ৩৫০ টাকা, ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন, দুটি দেশীয় অস্ত্র, ভুয়া কবিরাজি চিকিৎসার সরঞ্জামাদি ১০ প্যাকেট এবং গাঁজা মাপার একটি ডিজিটাল মেশিন। সেনা সূত্র আরও জানায়, আটককৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে আটককৃতদের এবং উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে সেনাবাহিনীর এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
Tags: সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম