Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজস্থলীতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৫ pm ২১, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

চাইথোয়াইমং মারমা, স্টাফ রিপোর্টার:

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হয়েছে।

দিবসের কর্মসূচি শুরু হয় শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বাংলাদেশ পুলিশ, রাজস্থলী থানার পক্ষ থেকেও পরিদর্শক হাফিজ আহম্মদের নেতৃত্বে ফুল অর্পণ করা হয়।

বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান, সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম মেম্বার, সহ-সভাপতি ছকির আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা ও দলের অন্যান্য নেতাকর্মীরা।

দিবসের প্রথম প্রহরে নানা সামাজিক সংগঠনও শহীদ মিনারে ফুল অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করে। উৎসবের অংশ হিসেবে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার। এতে বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর শহীদ দিবস উদযাপনের অংশ হিসেবে চিত্র অঙ্গন এবং সুন্দর হাতের লেখার প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সকালে জাল তুলতেই চমক—জেলের হাতে সাড়ে ২২ কেজির কোরাল
  • আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে লালমনিরহাটে জাতীয় পতাকা অর্ধনিমিত করার বিষয়টি উপেক্ষিত
  • প্রশাসন অন্ধভাবে আইন তার নিজস্ব গতিতে পরিচালনা করবে: ডা. জাহিদ হোসেন
  • ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেবে সরকার: মাহদী আমিন
  • পবিপ্রবিতে মহান শহীদ দিবস পালন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম