Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় মন্দিরে চুরির প্রতিবাদে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৭ pm ১৩, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :

দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং জেলার কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন মন্দিরে সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমোর্চা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন ও সহিংসতা কমবে এমন প্রত্যাশা ছিল। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং দিন দিন সংখ্যালঘুদের ওপর হামলা ও সহিংসতার ঘটনা বাড়ছে।

বক্তারা অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী সময়ে ভোলায় নারী ধর্ষণ, চট্টগ্রাম, বগুড়া, কক্সবাজার, যশোর ও ময়মনসিংহে সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের পরিকল্পিতভাবে হত্যা এবং কুমিল্লায় মন্দিরে ককটেল হামলার ঘটনা চরম উদ্বেগজনক। এসব সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, গত ১১ মার্চ সাতক্ষীরা কেন্দ্রীয় মন্দির (পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি) ও কাটিয়া সদর সার্বজনীন পূজা মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় মন্দিরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অবিলম্বে চুরি হওয়া মূল্যবান মালামাল উদ্ধার এবং জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি, জেলা ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য গৌর দত্ত, মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, শিক্ষাবিদ ও জাতীয় ক্রিকেটার সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিবপদ গাইন, সদর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব সিংহ, সাংবাদিক রঘুনাথ খাঁ, দীনবন্ধু মিত্র, সুকৃতি রায়, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত ঘোষ ও ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ্বাসসহ অনেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে অন্তত নিহত ১,৪৪৪ জন
  • রাশিয়ার তেল ছাড়া বিশ্ববাজার স্থিতিশীল নয় : কিরিল দিমিত্রিভ
  • বান্দরবানে লাকড়িবোঝাই ট্রাক খাদে, চালকসহ নিহত ২
  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • এভারকেয়ারে মির্জা আব্বাসের অস্ত্রোপচার চলছে, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুরে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম