Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিক মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৫ pm ০৩, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি :
সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর নগ্ন হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতাদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ)সকালে শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। এদিকে সাংবাদিকের ওপর হামলার জেরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর,যুগ্ন আহবায়ক হাফিজ আল আসাদ,বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে। ৩ মার্চ কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসস, বাংলা ভিশনের মো. আসাদুজ্জামান, দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, এখন টিভির আহসানুর রহমান রাজিব, যমুনা টিভির আকরামুল ইসলাম, মানবজমিনের এস এম বিপ্লব, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, বাংলাদেশ জাসদের জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক আমিনূর রহমান,নাজমুল আলম মুন্না প্রমুখ।

বক্তারা বলেন, বালু খেকোদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সোমবার শ্যামনগর প্রেসক্লাবে ঢুকে সামিউল মনিরের উপর বাংলাদেশ রাষ্ট্র পরিচালনাকারী বিএনপির যুবদল নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বর্তমান দেশে এধরনের হামলা মেনে নেওয়া যায় না। এঘটনায় থানায় করা মামলায় জ্ঞাত ১৪ জন আসামীর একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জাপুরে ভোক্তা অধিকার রক্ষায় অভিযান
  • বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার ঘটনায় মানববন্ধন
  • মৌলভীবাজারে হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার
  • যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
  • সাতক্ষীরায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম