লক্ষ্মীপুরে ঈদে বাসভাড়া বৃদ্ধি ও সিএনজি স্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় সামাজিক সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। সোমবার (১৬ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এবং পুলিশ সুপার আবু তারেক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিসিএস জেলা কো-অর্ডিনেটর আবুল হাসান সহেল, সদস্য ফিরোজ আলম, হুসাইন মুহাম্মাদ রাসেল, নিরাপদ সড়ক আন্দোলনের সাবেক সভাপতি বাইজিদ হোসাইন, সাধারণ সম্পাদক বেলায়েত পাটোয়ারী, মেহেদী হাসান মুন্না, এসডিএস এর প্রতিষ্ঠাতা মাহবুব আলম নোমান প্রমুখ।
বক্তারা বলেন, ঈদুল ফিতরের সময়ে পরিবহন সিন্ডিকেট সাধারণ মানুষকে হয়রানি করছে। প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, যাতে মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে।


