Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে কাফনের কাপড় বেধে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫১ pm ৩০, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে প্রিপেইড বিদ্যুৎ মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহীর গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ ।

গোদাগাড়ী পৌরসদরের ডাইংপাড়া মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুবর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, সামাজিক সংগঠন ‘সমাজ ও মানবকল্যাণ’-এর মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, নেসকো (NESCO) কর্তৃক জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করে সাধারণ মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে। তাদের দাবি, প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে তিনগুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অন্যায্য।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, মিটারে টাকা রিচার্জ করার পরও অস্বাভাবিকভাবে বেশি অর্থ কেটে নেওয়া হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা চরম ভোmগান্তির শিকার হচ্ছেন। কয়েকজন ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান।

বক্তারা দ্রুত এ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন “আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।” অচিরেই দাবি মেনে না নেওয়া হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার কথাও জানান তারা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে: আরাঘচি
  • দিনাজপুরে মসজিদ উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা
  • লালম‌নিরহাট সীমান্তে মাদ‌কের পাশাপা‌শি কাপড় চোরাচালান হ‌চ্ছে
  • জামালপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
  • সরাসরি – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম