Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে ফের মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৫ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

সিলেট প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ (কনডম) উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে-র অপসারণ দাবিতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‘সুপার সিক্সটি’ আঞ্চলিক মানবাধিকার সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী হোস্টেলে এ ধরনের অনৈতিক উপকরণের উপস্থিতি অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগের বিষয়। তাঁরা এই ঘটনার সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সঙ্গে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে-সহ অভিযুক্তদের সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি বা অপসারণের জোর দাবি জানান।

বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি এই উপকরণগুলো উদ্ধারের পর সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের কাছে ব্যাখ্যা চাইলেও কোনো সন্তোষজনক জবাব মেলেনি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) কলেজের হল সুপার মুজিবুর রহমান এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান পঙ্কজ বর্মণকে তাঁদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে শনিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে জানান, মানববন্ধনের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষ শীঘ্রই পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী তোফাজ্জল ইসলাম, আব্দুস সামাদ আফিন্দী, বায়েজিদ আহমদ, এবাদুর রহমান, রাহাদ আলম হৃদয়, আবতাহিনুর খাঁন, উদয় খোকন মিয়া প্রমুখ।

Tags: মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমাদের আগামীদিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী
  • জয়পুরহাটের সীমান্তে স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • পাংশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ
  • মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার কারণে ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত
  • মৌলভীবাজারে সেচ সংকটে বিপর্যস্ত বোরো আবাদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম