Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যানের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৫ pm ১০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

বরিশাল প্রতিনিধি জাহিদুল ইসলাম:

বাকেরগঞ্জে ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের ওপর চাল চুরির অপবাদ দিয়ে হামলার প্রতিবাদে মানববন্ধন ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলন শাখা।

১০ মার্চ দুপুর ১২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে থানার সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা থানার সামনে সমাবেশ করে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক খান, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের ওপর হামলার নেতৃত্বদানকারী নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ চলাকালীন একজন জনপ্রতিনিধির ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যক্কারজনক এবং আইনশৃঙ্খলার জন্য চরম অবনতি। বিক্ষোভ সমাবেশ থেকে বক্তৃতারা বলেন দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার আইনগত ব্যবস্হা গ্রহন করতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার কে এম সোহেল রানা বলেন, চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

উল্লেখ্য, সোমবার ৯ মার্চ চাল চুরির অভিযোগ এনে নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবিরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

 

Tags: বাকেরগঞ্জমানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ১৯৩ শিশুর মৃত্যু, সবচেয়ে ছোট ৮ মাসের শিশু
  • শরীয়তপুর বিএনপির ক্লাব ভাঙায় ক্ষোভ, ঘেরাও ভূমি অফিস
  • রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত
  • সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবি ২ সদস্য আহত
  • রাজধানীর শান্তিবাগে মাদক সেবনে বাধা, যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম