Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১:১০ pm ১৬, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মো:গোলাম কিবরিয়া রাজশাহীর জেলা প্রতিনিধি

রাজশাহীর সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে বাংলাদেশ বিজিবি’র পৃথক অভিযানগুলিতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করা হয়েছে। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকায় সক্রিয় অভিযান পরিচালনা করছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন তথ্যের মাধ্যমে রাজশাহীর বিভিন্ন সীমান্ত পথে বিপুল পরিমাণ ভারতীয় মাদক পাচারের পরিকল্পনার খবর পায় তারা। এ তথ্যের ভিত্তিতে অভিযানিক দল দ্রুত বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পৃথক অভিযানের বিস্তারিত, ১. চরমাজারদিয়া বিওপি, দামকুড়া থানার রবেন্দ্র এলাকা:
১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ২ ঘটিকায় আভিযানিক দল এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে। ধাওয়ার সময় সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। তল্লাশী করে ওই ব্যাগ থেকে ভারতীয় মদ ১২ বোতল মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

২. ইউসুফপুর বিওপি, চারঘাট থানার হাজির বাতান এলাকা:
রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিট টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সরিষা ক্ষেতে ওৎ পেতে থাকে। এক মাদক কারবারীকে দেখতে পেয়ে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশী করে ভারতীয় ফেনসিডিল-৭৫ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

৩. খিদিরপুর বিওপি, কাটাখালী থানার পূর্ব বাতান এলাকা:
রাত আনুমানিক ০২টা ৫০ মিনিট এ অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দল বাবলা বাগানের ভিতরে মাদক ব্যবসায়ীদের চলাচল দেখলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশীতে ভারতীয় ফেনসিডিল-২৯০ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, এসব অভিযানই রাজশাহী সীমান্তে মাদকপাচারের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতির সফল বাস্তবায়ন। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের যে কোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।

Tags: অপরাধরাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএনপি কাঠালিয়ায় সংবাদ সম্মেলন করে নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদ
  • পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিক ও তার ভাতিজাকে কুপিয়ে জখম
  • জাসদ নেতার ওপর হামলা, দুই নেতা বহিষ্কার
  • মাটির তলায় অদৃশ্য সেতু
  • ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম