Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৬ pm ১৫, মার্চ ২০২৬
in অপরাধ
A A
0

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঠাকুরবাড়ি এলাকায় মধ্যরাতে অভিযান চালিয়ে দেড়মণ গাঁজা, সাড়ে চার শতাধিক ফেনাড্রিলসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। ১৫ মার্চ রবিবার ভোর ৩ টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করেন তারা।

মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সদস্যরা হলেন, রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলাম।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন।
এর,আগে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের হস্তক্ষেপে লাভরাপাড়া ও ঠাকুরবাড়ি টেক এলাকার ঝোঁপঝাড়, ইরিখেত থেকে ৫ বস্তা গাজা,৩ শতাধিক ফেন্ডিডিলসহ বস্তার বস্তা মাদক উদ্ধার হয়। সে সময় পৃথক অভিযানে ২ জনকে ম্যাগজিনসহ পিস্তল,মাদকবহনকারী প্রাইভেটকারসহ চিহ্নিত মাদক সম্রাট আবু হানিফকে তার এক সহযোগী সহ গ্রেফতার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি (গ সার্কেল) মেহেদী ইসলাম সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মহোদয়ের নির্দেশনায় বিএনপি ও অঙ্গ সহযোগী নেতাকর্মী, জনসাধারণ পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করায় আমরা মাদক উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখতে পারছি। গত ২ সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে।

পাশাপাশি দুঃখজনকভাবে কোন পুলিশের সাথে মাদকের সম্পৃক্ততা পেলে বা সন্দেহ হলে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে ৩ জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আবু হানিফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ তার দেয়া তথ্যগুলো যাচাই বাচাই করে মাদকের সবগুলো স্পটে অভিযান হবে।
এছাড়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রূপগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ূন আহমেদ, সহকারী উপরিদর্শক আহসানুল্লাহ ও নাদিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
  • কুমিল্লায় গ্রাইন্ডার মেশিনের বেল্টে ওড়না পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু
  • এপস্টাইন চক্র ইরান ফাঁসানোর ষড়যন্ত্র করছে:দাবি লারিজানি
  • বাসায় টাকা-স্বর্ণ না রেখে প্রয়োজনে থানায় জমা দিন: ডিএমপি কমিশনার
  • সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম