মোঃ হারুন উর রশিদ,স্টাফ রিপোর্টার,
নীলফামারী সদর-০২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাড. আলফারুক আব্দুল লতিবের সমর্থনে বিশাল নির্বাচনী মহিলা মিছিল হয়েছে।
রবিবার (০৮/ ফেব্রুয়ারী) সকালে সদর আসনের ১৫ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মহিলা নেত্রী-কর্মী ও সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি জেলা শহরের গাছবাড়ি থেকে শুরু হয়ে ডিসি চত্তরে গিয়ে শেষ হয়ে।
এতে শহরের প্রধান সড়কগুলোতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ কৌতূহল ও বিস্ময়ের সঙ্গে উপভোগ করেন নারীদের এই ব্যতিক্রমী উপস্থিতি। শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণভাবে দীর্ঘ সারিতে হেঁটে যাওয়া হাজারো নারীর অংশগ্রহণ শহরজুড়ে সৃষ্টি করে এক অনন্য আবেগঘন পরিবেশ।
শহরের পুরাতন স্টেশন এলাকার বাসিন্দা মকবুল হোসেন বলেন, “নীলফামারীর ইতিহাসে মহিলাদের এত বড় ও সুশৃঙ্খল মিছিল আগে কখনো দেখিনি। এটি সত্যিই নজিরবিহীন। ”আয়োজকরা জানান, নারীদের ভোটাধিকার সচেতনতা বৃদ্ধি, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও দলীয় প্রার্থীর সমর্থনে এ কর্মসূচির আয়োজন করা হয়। তাদের দাবি, জেলার ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় মহিলা মিছিল।
এদিকে বিশাল এই নারী সমাগমকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারীদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে এবং নীলফামারীর রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

