আজ ২১ ডিসেম্বর, রোববার, বছরের দীর্ঘতম রাত। উত্তরের গোলার্ধের দেশগুলোতে এই রাতটি অন্যান্য রাতের তুলনায় বেশি দীর্ঘ হবে। রাতের এই সময়টা চাঁদের আলোতে আলোকিত থাকবে, যা বই পড়া, সিনেমা দেখা বা ঘুমের জন্য অতিরিক্ত সময় দেওয়ার সুযোগ সৃষ্টি করবে।
উল্লেখ্য, আগামীকাল সোমবার দিনটি হবে বছরের ক্ষুদ্রতম দিন। দক্ষিণ গোলার্ধে একই সময়ে অবস্থা বিপরীত—দক্ষিণে দিনের দৈর্ঘ্য দীর্ঘতম এবং রাত সবচেয়ে ছোট হবে।
এই দীর্ঘতম রাতটি হয় সূর্যের দক্ষিণায়নের কারণে। ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করে। উত্তর মেরুতে সূর্যের অবস্থান দূরে হেলায় থাকায় রাতের সময় দীর্ঘ হয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিন ও রাতের দৈর্ঘ্যও পরিবর্তিত হয়। ডিসেম্বর থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে যাওয়ায় সেখানে গরমকাল ও দীর্ঘ দিন আসে, আর উত্তর গোলার্ধে শীতকাল ও দীর্ঘ রাত।
এই ঘটনাটিকে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণায়ন বলা হয়। এতে উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয় এবং দক্ষিণে দিন দীর্ঘতম।

