Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কত টাকা থাকলে জাকাত দিতে হবে? জেনে নিন সঠিক নিয়ম

Nuri JahanbyNuri Jahan
২:৩৩ pm ২৫, ফেব্রুয়ারী ২০২৬
in ইসলাম, ধর্ম ও দর্শন, লাইফস্টাইল
A A
0

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম আর্থিক ইবাদত হলো জাকাত, যা নামাজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে বহুবার জাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, “তোমরা নামাজ আদায় করো এবং জাকাত প্রদান করো। (সুরা আল‑বাকারা: ১১০)।

জাকাত শুধুই দান নয়, এটি সম্পদকে পরিশুদ্ধ ও পবিত্র করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, “আপনি তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবেন। (সুরা আত‑তাওবা: ১০৩)।

জাকাতের নিসাব কত?

যাদের উপর জাকাত ফরজ, তাদের জন্য নির্ধারিত নিসাব হলো: সাড়ে বায়ান্ন ভরি রুপা (প্রায় ৬১২.৩৬ গ্রাম) অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ (প্রায় ৮৭.৪৮ গ্রাম) অথবা এ পরিমাণ সম্পদের সমমূল্যের নগদ অর্থ বা ব্যবসায়িক পণ্য যদি কোনো ব্যক্তি এই পরিমাণ সম্পদ এক পূর্ণ জাকাতবর্ষ ধরে রাখেন, তবে তার ওপর জাকাত ফরজ হবে।

জাকাতের জন্য কোন সম্পদ প্রযোজ্য?

জাকাত সাধারণত নিম্নোক্ত সম্পদে ফরজ হয়:

সোনা ও রুপা

ব্যাংকে জমা অর্থ, ফিক্সড ডিপোজিট, বন্ড ও শেয়ার

হজ, ঘরবাড়ি বা বিয়ের জন্য রাখা অর্থ

ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় করা পণ্য

দোকানপাটের বাণিজ্যিক মালামাল

জমি বা প্লট (বিনিয়োগ বা ব্যবসার জন্য)

বাড়ি ভাড়া থেকে বাকি বার্ষিক অর্থ

জাকাতবর্ষ ও হার

জাকাতবর্ষ মানে সেই নির্দিষ্ট সময়কাল, যার ভিত্তিতে জাকাত হিসাব করা হয়। ইসলামী শরিয়তে এটি চান্দ্র বছরের উপর নির্ভর করে। চান্দ্র বছরের দৈর্ঘ্য ৩৫৪ দিন, এবং এর ওপর জাকাতের হার ২.৫% নির্ধারিত।

বর্তমান নিসাব

২০২৪ সালের বাজারদর অনুযায়ী, সাড়ে বায়ান্ন ভরি রুপার মূল্য প্রায় ৮৪,০০০ টাকা। এ সমমূল্যের অর্থ বা সম্পদ থাকলে জাকাত ফরজ হবে, যদি তা এক বছর ধরে রাখা হয়।

নতুন সম্পদ যুক্ত হলে পূর্বের সম্পদের সঙ্গে মিলিয়ে জাকাত আদায় করতে হবে। এতে সম্পদ পরিশুদ্ধ হয়, দরিদ্রদের অধিকার নিশ্চিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়।

Tags: কত টাকাজাকাতদিতে হবেবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
  • শ্রীপুরে ক্যাপসিকামের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
  • অসুস্থ জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বরিশালে আদালত পারা উত্তপ্ত আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার
  • যশোর জেনারেল হাসপাতালে ওষুধ-সামগ্রীর মারাত্মক সংকট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম