Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রংপুরের মিঠাপুকুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Nuri JahanbyNuri Jahan
১২:৪৩ pm ১০, জানুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

রংপুরের মিঠাপুকুর উপজেলায় নাহার লাভলী (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত  সোমবার দিবাগত রাতে উপজেলার মিলনপুর ইউনিয়নের নিধিরামপুর (সন্তোষপুর) গ্রামে এই ঘটনা ঘটে।

​নিহত নাহার লাভলী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খাগড়াবন্দ গ্রামের মোঃ লুৎফর রহমানের মেয়ে। প্রায় ১৭ বছর আগে মিঠাপুকুর উপজেলার নিধিরামপুর গ্রামের মৃত মওলানা নূরুল ইসলামের ছেলে মোঃ আরিফুল ইসলামের (৪৪) সাথে তার বিয়ে হয়েছিল। দাম্পত্য জীবনে তাদের ১৪ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষে নাহার লাভলী ও তার স্বামী আরিফুল ইসলাম নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। পরে রাত ১১টার দিকে হঠাৎ আরিফুল ইসলাম ঘর থেকে বাইরে বেরিয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে ছেলে নাবিলুর ইসলাম ঘর থেকে বের হয়ে বাড়ির পূর্ব পাশে টিনের চালার তীরের (ধর্না) সাথে মায়ের নিথর দেহ রশিতে ঝুলতে দেখে।

​পরবর্তীতে নিহতের বড় ভাই মোঃ আশেক আহম্মেদ শাহ্-কে খবর দেওয়া হলে তিনি স্বজনদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

​নিহতের বড় ভাই আশেক আহম্মেদ শাহ্ জানান, “ভাগিনার মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত এখানে আসি। আমার বোনকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। আমার বোন কখনো আত্মহত্যা করতে পারেনা। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরকীয়ায় বাঁধা দেওয়ায় আমার বোনকে জীবন দিতে হল।

​মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে চা কন্যাদের ভোটে ধানের শীষের লিড
  • পিরোজপুর-১ আসনে এগিয়ে দাঁড়িপাল্লা
  • মির্জা ফখরুল জামায়াতের প্রার্থীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোটে এগিয়ে
  • ঢাকার তিনটি আসনে এগিয়ে বিএনপির প্রার্থী, একটিতে এনসিপির
  • মির্জাপুরে ভোটের লড়াইয়ে বড় ব্যবধানে বিজয়ী ধানের শীষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম