Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে পারিবারিক কলহে গৃহবধূর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৪ am ১৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের কুরমা চা বাগানে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত রিনা রানী পাল (৩১) এক সন্তানের জননী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই বাগানের বাসিন্দা এবং স্থানীয় কুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল কুমার পালের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার রাত থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালেও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিনা রানী পাল ঘরের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল হক জানান,পারিবারিক কলহকে কেন্দ্র করেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
  • ২২তম জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় কক্সবাজার জেলা দলের সাফল্য
  • তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জহির উদ্দিন স্বপন
  • নীলফামারী-১ আসনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিলেন আব্দুস সাত্তার
  • বাকেরগঞ্জে রমজান শুরুর আগেই নিত্যপণ্যের দাম বাড়ায় দুশ্চিন্তায় সাধারণ মানুষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম