Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিক নিহত, ২ দগ্ধ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০১ pm ১৫, মার্চ ২০২৬
in Semi Lead News, দুর্ঘটনা
A A
0

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার বাসিন্দা আরফান মোল্লা (৫৫) নামের এক বাড়ির মালিক নিহত হয়েছেন। নিজের নির্মাণাধীন ভবনের ছাদে স্টিলের পাইপ বসানোর কাজ করার সময়

এ দুর্ঘটনা ঘটে। শনিবার( ১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ব্যবসায়ী মজিবর রহমানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন আরফান মোল্লা (৫৫) মৃত আফতাব মোল্লার ছেলে। আহতরা হলেন তার ছেলে লিয়ন মোল্লা (৩৫) এবং এসএসপাইপের কাজের মিস্ত্রি সাদিকুর রহমান(৩২) । তাদের সকলের বাড়ি গোলাকান্দাইল এলাকায়।

পুলিশ জানায়, স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ বসানোর কাজ করছিলেন তারা। এ সময় পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে । ঘটনাস্থলেই আরফান মোল্লার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা ও মিস্ত্রি সাদিকুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক।

Tags: দুর্ঘটনানারায়ণগঞ্জবিদ্যুৎস্পৃষ্ট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত
  • বিরোধীদলীয় নেতাকে থামালেন স্পিকার
  • নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি আইআরজিসির
  • আফগানিস্তানের পালটা হামলায় ১৪ পাকিস্তানি সেনা নিহত
  • কালাইয়ে ছেলের হাতে বাবা খুন, মা ও মেয়ে আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম