Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলা বর্ষবরণ: নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা

Bangla FMbyBangla FM
৪:৩৬ am ১৪, এপ্রিল ২০২৫
in জাতীয়
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্নের পর বর্ষবরণ উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

পহেলা বৈশাখের অনুষ্ঠানগুলোতে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেখা গেছে, ক্যাম্পাসজুড়ে সাদা পোশাক ও ইউনিফর্মধারী বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), সোয়াট, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নজরদারিতে রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মীরাও পুলিশের সহায়তায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ করছেন।

বিশেষ নিরাপত্তার আওতায় আনা হয়েছে শাহবাগ, টিএসসি, কলা ভবন, চারুকলা অনুষদ এবং এর আশপাশের এলাকাগুলো।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ বের করা হয়।

সকাল ৮টা থেকে শোভাযাত্রার প্রস্তুতি চলে। শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর এবং বাংলা একাডেমির সামনের রাস্তা ঘুরে পুনরায় চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত প্রবেশপথ থাকবে-তারা কেবল নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ
  • রংপুরে লাঙলের জানাজার ছবি ভাইরাল
  • ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন সানজিদা ইসলাম তুলি
  • যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়: কাইয়ুম
  • রাজবাড়ীর ২ আসনেই বিএনপির বিজয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম