Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

 বাংলাদেশ এখন আর গরিব নয়,দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা

Bangla FMbyBangla FM
১০:৩০ am ০৩, মে ২০২৫
in জাতীয়, বাংলাদেশ
A A
0

বাংলাদেশ এখন আর গরিব দেশের তালিকায় নেই, সমস্যা অন্য জায়গায়—দুর্নীতি আর অব্যবস্থাপনায় ডুবছে দেশ। অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ বলছেন, আমাদের সমস্যা সম্পদের ঘাটতি নয়, বরং সেই সম্পদ রক্ষা ও সঠিক ব্যবস্থাপনার অভাবই বড় চ্যালেঞ্জ।

শনিবার (৩ মে) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত ‘পিএফএস: পলিউশন অ্যান্ড পাবলিক হেলথ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে রাষ্ট্রভাণ্ডার শূন্য হলেও সেটাকে চুরি বলা হয় না। তার মতে, রাষ্ট্রীয় পর্যায়ের দুর্নীতি দেশের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ, যা এই জাতিকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে।

তিনি স্পষ্ট করে বলেন, “যে বাংলাদেশ আমরা হাতে পেয়েছি, সেটাকে ফেরেশতাও কয়েক মাসে ঠিক করতে পারবে না। কিন্তু আমাদের দায়িত্ব এখন এটিকে একটা নির্দিষ্ট জায়গায় এনে রাজনৈতিক দলগুলোর হাতে ফিরিয়ে দেওয়া।”

শারমিন মুরশিদ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশে হাজারো মানুষ পঙ্গু হয়ে গেছে, শত শত শিশু মারা গেছে—এই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। আমরা চাই না রাজনৈতিক দলগুলো আবার সেই পুরনো পথেই হাঁটুক। বরং তারা যেন নিজেদের শুদ্ধ করে জনগণের পাশে দাঁড়ায়।”

তিনি বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য আজ ভয়াবহ হুমকির মুখে। পানি দূষণ, নদী দখল আর পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের কারণে জনগণের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। “আমরা একা এটা সামাল দিতে পারবো না, রাজনৈতিক দলগুলোসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

পানির দূষণ প্রসঙ্গে তিনি জানান, “আজও দেশের বহু জায়গায় পানিতে আর্সেনিক পাওয়া যাচ্ছে। কেন আমরা এখনও মাটির নিচের পানি ছাড়া অন্য কোনো নিরাপদ উৎস নিশ্চিত করতে পারছি না? নদী আমাদের বিশাল সম্পদ, কিন্তু সেগুলোকে রক্ষা তো দূরের কথা, আমরা আজও শোধন পর্যন্ত করতে পারিনি।”

গার্মেন্টস খাত নিয়েও সমালোচনা করে উপদেষ্টা বলেন, “যে শিল্পপ্রতিষ্ঠান শ্রমিককে ৫ টাকা বেশি দিতে চায় না, তারা পরিবেশ বাঁচাবে কীভাবে? এ দেশে ছোট-বড় সবখানেই ধ্বংসাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক চর্চা চলছে। এই ধারা আমরা ৫৪ বছর ধরে লালন করছি।”

শেষে তিনি বলেন, “এই অন্তর্বর্তী সময়টি নীতিনির্ধারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হাতে সময় কম। যারা পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন, এখনই সময় দ্রুত মাঠে নামার। সরকারের দরজা সবার জন্য খোলা—আপনারা এগিয়ে আসুন, একসাথে পরিবর্তন আনুন।”

Tags: দুর্নীতিগ্রস্তবাংলাদেশ এখন আর গরিব নয়
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীতে তীব্র জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইন
  • ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের সামনে ৪ ঝুঁকিপূর্ণ পথ
  • তেলের দাম বাড়ার শঙ্কা, সামনে কঠিন সময়: মির্জা ফখরুল
  • বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
  • ​ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ, কাল থেকে খুলছে অফিস-আদালত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম