Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধ, একজনের মৃত্যু 

Bangla FMbyBangla FM
১:৪৬ pm ২৯, এপ্রিল ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী উত্তরা ইপিজেড মোড়ে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ দুই বোনের মধ্যে একজন মারা গেছেন। অন্যজনের অবস্থাও আশংকাজনক। মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, রান্নার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে করে দুই বোন সুইটি আক্তার (২৩) ও তাজকিনা আক্তার (২০) দগ্ধ হন। তারা নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের কন্যা। তারা নীলফামারী উত্তরা ইপিজেডে সেকশন সেভেন কোম্পানিতে চাকরি করেন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুরের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বড় বোন সুইটি আক্তার মারা যান।

ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছানোর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। শেষ খবর হলো রংপুরে চিকিৎসাকালে এক বোনের মৃত্যু হয়েছে। 

Tags: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন দগ্ধদুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম