Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

খুলনায় পেশাদার চালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা

Bangla FMbyBangla FM
৪:১২ pm ১৭, মে ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ মামুন মোল্লা, খুলনা ব্যুরো প্রধান:
খুলনায় পেশাদার চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২০২৪-২৫ অর্থবছরের আওতায় শনিবার (১৭ মে) সকাল ১১টায় বিআরটিএ খুলনা সার্কেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ খুলনা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) উসমান সরওয়ার আলম এবং সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জি.) মো. জিয়াউর রহমান পিএএ। তিনি বলেন, “দক্ষ চালক দেশের সম্পদ। রাস্তায় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের সচেতনতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যতটা সম্ভব ওভারটেকিং এড়িয়ে চলা উচিত এবং অন্য গাড়িকে সুযোগ দিতে জানতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মেজবাহ উদ্দিন এবং খুলনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের অধ্যাপক ডা. অনিন্দ্য কুমার সাহা।

এছাড়া উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পরিদর্শক আল মামুন, মোটরযান পরিদর্শক সাইফুল রহমান, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, মিজানুর রহমান ও আল-আমিনসহ বিআরটিএ কর্মকর্তারা।

প্রশিক্ষণে ২০০ জন পেশাদার চালক অংশগ্রহণ করেন। কর্মশালায় বৈধ কাগজপত্র যেমন লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদের গুরুত্ব, সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন, যাত্রীদের প্রতি আচরণ ও দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সহকারী পরিচালক উসমান সরওয়ার আলম বলেন, “গতি নয়, জীবনের মূল্য বড়। বৈধ কাগজপত্র সঙ্গে রাখা ও ট্রাফিক আইন মেনে চলা একজন চালকের নৈতিক ও পেশাগত দায়িত্ব।”

Tags: কর্মশালাখুলনাপ্রশিক্ষণ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার
  • জীবনে প্রথম একসঙ্গে ৯ টি কবর খুঁড়লাম, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক
  • জুলাই সনদ নিয়ে অহেতুক সৃষ্ট বিতর্ক কার্যকর সংসদের ক্ষেত্রে চ্যালেঞ্জ: স্পিকার
  • কক্সবাজারে দোয়েল কারের ধাক্কায় পথচারী নিহত
  • ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম