Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে কষ্টি পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার, গ্রেফতার ২

Bangla FMbyBangla FM
৩:৩১ pm ১৫, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে কষ্টি পাথরের একটি দুষ্প্রাপ্য ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তি। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।

গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুন দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ১২ কেজি এবং এর বাজারমূল্য প্রায় কোটি টাকারও বেশি বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে প্রাচীন মূর্তি ও সাংস্কৃতিক সম্পদ সংগ্রহ করে আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের মাধ্যমে পাচারের চেষ্টা করছিল।

উদ্ধারকৃত মূর্তিটি শিগগিরই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাবের এই সফল অভিযানে আবারও প্রমাণিত হলো, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ও তৎপর রয়েছে।

Tags: কষ্টি পাথর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফ্যামিলি কার্ড নিয়ে উপহাসকারীদের মুখে ছাই পড়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী দুলু
  • ফরিদপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  • কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়কে খুঁটি রেখেই ঢালাইয়ের আয়োজন
  • জামালপুরে পরীক্ষা না দিয়েই ফাজিল পাস
  • দিনাজপুরে সেচ সংকটে আড়াই হাজার হেক্টর জমির বোরো চাষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম