Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপি কার্যালয়ে অভিনেত্রী রিনা খান, জানালেন যাওয়ার কারণ

Bangla FMbyBangla FM
৬:০৮ am ১৯, জুন ২০২৫
in রাজনীতি
A A
0

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও জনপ্রিয় খল-অভিনেত্রী রিনা খান সম্প্রতি বিএনপি কার্যালয়ে গিয়েছিলেন—এ ঘটনা নিয়ে নানা আলোচনা চলছিল। বিষয়টি নিয়ে এবার নিজেই মুখ খুলেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন এই অভিনেত্রী।

ভিডিওবার্তায় রিনা খান জানান, তিনি বিএনপির সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী। তিনি বলেন, “আমি বিএনপি করি বলেই অনেক বাধা-বিপত্তির মধ্যে থেকেছি। আমার ছেলের বিরুদ্ধেও মামলা হয়েছে। ২০০৯ সালে সে জার্মান চলে গেছে। তার নামে ওয়ারেন্ট ছিল, আরেক ছেলের পেছনেও পুলিশ লেগেছিল।”

নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রিনা খান বলেন, “আমি অনেক বছর ধরে কোনো সরকারি অনুষ্ঠানে যেতে পারিনি। বিটিভিতেও আমার ডাক পড়ত না। আমি ঘরে থাকলেও নিরাপদ বোধ করতাম না।”

তিনি জানান, ছেলের মামলার বিষয়ে আবেদন করতেই তিনি বিএনপি অফিসে গিয়েছিলেন। সেখানে বিএনপির একজন শীর্ষ নেতার সঙ্গে তার দেখা হয় এবং তিনি সহানুভূতির সঙ্গে বিষয়টি শুনেছেন।

রিনা খান আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছি। আজ মনে হচ্ছে, আমরা আবার আশার আলো দেখতে পাচ্ছি।”

প্রসঙ্গত, রিনা খান ১৯৮২ সালে ‘সোহাগ মিলন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। খল চরিত্রে অভিনয় করে ঢালিউডে শক্তিশালী অবস্থান তৈরি করেন তিনি।

Tags: অভিনেত্রী রিনা খানবিএনপিরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম