Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিচারের আশায় আদালত চত্বরে ঘুরছেন অসহায় বাবা-মেয়ে

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৪ pm ০২, ফেব্রুয়ারী ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

 জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:

বিচারের আশায় দিনরাত আদালত চত্বরে ভ্রাম্যমাণ হয়েছেন এক অসহায় বাবা-মেয়ে। হামলার শিকার হলেও মামলা গ্রহণ না হওয়ার অভিযোগে হতাশ ভুক্তভোগী পরিবার। তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

ভুক্তভোগী আয়েশা জানান, তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন নারায়ণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার অভিযোগ, গত বছরের ৫ ডিসেম্বর স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার বাবা শাজাহান মাদবরের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই ভেদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন আয়েশা। তার দাবি, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী এক রাজনৈতিক নেতার অনুসারী হওয়ায় মামলা নেওয়া হয়নি।

আয়েশা বলেন, “আমরা বারবার থানায় গিয়েছি, অনুরোধ করেছি। কিন্তু আমাদের বলা হয়েছে, ওরা প্রভাবশালী লোক, মামলা হবে না। পরবর্তীতে আদালতের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি হয়নি। আমরা আইনের আশ্রয় নিয়েছি। কিন্তু আইন যদি আমাদের কথা না শোনে, তাহলে আমরা কোথায় যাব?

ভুক্তভোগী শাজাহান মাদবর জানিয়েছেন, হামলার পর থেকে পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, “আমি বিচার চাই। আমরা সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা চাই। দ্রুত আইনগত ব্যবস্থা না নেওয়া হলে আমাদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

স্থানীয়ভাবে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংশ্লিষ্টরা মনে করেন, অভিযোগ মামলা হিসেবে গ্রহণ না করলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন, যা আইনের শাসনের জন্যও হুমকিস্বরূপ।

এ বিষয়ে ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার (বিপিএম) জানিয়েছেন, ঘটনার জন্য থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্তের জন্য একজন অফিসার দায়িত্ব পেয়েছেন। তিনি বলেন, “মামলার উপযোগী প্রমাণ থাকলে মামলা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রমাণ সংগ্রহের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‎বাউফলে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন
  • প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড
  • স্বর্ণের দাম বুঝতে হলে জানতে হবে ভরি, গ্রাম ও ট্রয় আউন্সের সম্পর্ক
  • মোংলা বন্দরে ৫৭,৫০০ টন মার্কিন গম খালাস শুরু
  • ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম