Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব হেভিওয়েট নেতারা

Tanazzina TaniabyTanazzina Tania
১২:২০ am ০৪, নভেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থী তালিকা ঘোষণা করেন।

তবে ঘোষিত তালিকায় দলের বহু সিনিয়র ও হেভিওয়েট নেতার নাম নেই। তাদের মধ্যে রয়েছেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

এছাড়া যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, মোয়াজ্জেম হোসেন আলাল ও আমিনুর রশীদ ইয়াসিনকেও দেখা যায়নি প্রার্থী তালিকায়।

একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানাও ছিলেন সম্ভাব্য প্রার্থীদের আলোচনায়; তবে ঘোষিত তালিকায় তার নামও অনুপস্থিত।

অন্যদিকে, বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদেরও অনেকে বাদ পড়েছেন এবার মনোনয়ন থেকে। দলীয় সূত্র জানায়, এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত অনুসারেই এই বাদ পড়া।

এ কারণে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সাংসদ রুমানা মাহমুদও তালিকায় স্থান পাননি।

Tags: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক
  • সিলেট-১ আসনে ধানের শীষের পক্ষে সিলেট নগরীর আম্বরখানায় গণসংযোগ
  • ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না, যোগ্যতা দিয়ে বিচার করা হবে ঠাকুরগাঁও : তারেক রহমান
  • লাউয়ের মতো বিশাল একেকটি বেগুন!
  • দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগে ফরিদপুরে বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম