Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনী ছুটিতে বাড়িমুখী ঢল, মহাসড়কে তীব্র যানজট

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৬ pm ১০, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কারখানায় ছুটি ঘোষণার পর দেশের বিভিন্ন শিল্পাঞ্চল থেকে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ গ্রামে ফিরতে শুরু করেছেন। এতে গাজীপুরে ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী যাত্রীরা।

মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ী এলাকায় বাস, ট্রাক, প্রাইভেট কারসহ বিভিন্ন যানবাহনকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্বাভাবিক সময়ের তুলনায় গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে কয়েক গুণ বেশি।

ঢাকা থেকে সিরাজগঞ্জগামী পোশাকশ্রমিক রফিকুল ইসলাম বলেন,
“ভোট দেওয়ার জন্য কারখানা থেকে ছুটি পেয়েছি। সকালে রওনা হয়েছি, কিন্তু চন্দ্রা এলাকায় এসে প্রায় এক ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। কখন বাড়ি পৌঁছাব, বুঝতে পারছি না।”

গাজীপুরের কোনাবাড়ী থেকে বাসে করে রাজশাহী যাচ্ছিলেন গৃহকর্মী হাসিনা বেগম। তিনি বলেন,
“ভোট দেওয়ার জন্যই এত কষ্ট করে বাড়ি যাচ্ছি। কিন্তু ছোট বাচ্চা নিয়ে এই যানজটে খুব ভোগান্তিতে পড়েছি।”

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, সাধারণত দীর্ঘ ছুটির সময় মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তবে এবার পুলিশের বেশির ভাগ সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকায় জনবল কম। সে কারণে চন্দ্রাসহ আশপাশের এলাকায় যানবাহন থেমে থেমে চলাচল করছে। সীমিত জনবল দিয়েই যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে টাঙ্গাইলের মির্জাপুর প্রতিনিধি জানান, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে উত্তরাঞ্চলগামী যাত্রীদের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাস পাচ্ছেন না। বাধ্য হয়ে কেউ কেউ ট্রাকে চেপে গন্তব্যে যাচ্ছেন। এ সুযোগে কিছু বাসচালক ও সুপারভাইজার অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

স্থানীয় সূত্র জানায়, চলতি মৌসুমে উত্তরাঞ্চল থেকে আগত শ্রমিকরা টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় সর্ষে ও ধানের আবাদে কাজ করছিলেন। আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় সোমবার বিকেল থেকেই তাঁরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। পাশাপাশি গোড়াই শিল্পাঞ্চলের কারখানায় কর্মরত উত্তরাঞ্চলের শ্রমিকরাও বাড়ি ফিরছেন।

মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে দিনাজপুরগামী যাত্রী সুজন দে বলেন,
“সকাল ছয়টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। দুই ঘণ্টার বেশি সময়েও কোনো বাস পাইনি। যেগুলো থামছে, সেগুলো অতিরিক্ত ভাড়া চাইছে।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহাসড়কের দুর্ভোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মির্জাপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ। এক পোস্টে তিনি লেখেন,
“ঢাকা থেকে মির্জাপুর আসতে ১১ ঘণ্টা লেগেছে। রাস্তায় শুধু মানুষ আর মানুষ। ভাড়া নেওয়া হচ্ছে চার গুণ। দেখার কেউ নেই।”

নির্বাচনকে কেন্দ্র করে বাড়িমুখী মানুষের এই ঢল সামাল দিতে এবং যাত্রী ভোগান্তি কমাতে দ্রুত কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও ভাড়া নৈরাজ্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয়রা।

 

Tags: নির্বাচনী ছুটিবাড়িমুখী ঢলমহাসড়কে তীব্র যানজট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা
  • জামালপুরের ৫টি আসনের ৩০ প্রার্থী ও ২১ লক্ষাধিক ভোটার নীরব
  • ২০২৬ সালে জনগণের ভোটের অভ্যুত্থানে জুলুমবাজ শক্তির নিশ্চিত পরাজয় হবে : জামিল হিজাযী
  • যশোর সীমান্ত পথে ভারত থেকে আসছে অবৈধ অস্ত্রের চালান
  • বেশিরভাগ ফলাফল রাতেই পাওয়া যাবে: ইসি সানাউল্লাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম