Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ট্রেনে আগাম টিকিটে ভোগান্তিহীন ঈদযাত্রা শুরু

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২১ am ১৩, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ঈদুল ফিতরকে সামনে রেখে অগ্রিম টিকিট কেটে রাখা যাত্রীদের ঘরমুখী যাত্রা শুরু হয়েছে। তবে যাত্রার প্রথম দিন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে তেমন ভিড় লক্ষ্য করা যায়নি। ফলে তুলনামূলক স্বস্তিতে এবং ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে রওনা হতে পারছেন যাত্রীরা।

শুক্রবার (১২ মার্চ) ভোর থেকে নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন চলাচল শুরু হয়। সকাল ৬টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস। এরপর সকাল সোয়া ৬টায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস এবং সাড়ে ৬টায় সিলেটের উদ্দেশে পারাবত এক্সপ্রেস কমলাপুর স্টেশন ত্যাগ করে।

স্টেশন সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই সব ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। প্ল্যাটফর্মে প্রবেশে টিকিট বাধ্যতামূলক করায় অপ্রয়োজনীয় ভিড়ও দেখা যাচ্ছে না।

নির্ধারিত সময়ে ট্রেন চলাচল করায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। অনেকেই বলছেন, আগের বছরের তুলনায় এবারের ঈদযাত্রার শুরুটা বেশ স্বস্তিদায়ক।

এদিকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্টেশন এলাকায় টহল দিচ্ছেন। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে একাধিক নিরাপত্তা ব্যবস্থা। টিকিট ছাড়া কেউ যাতে প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারে, সেজন্য স্টেশনের বাইরে বাঁশের বেষ্টনীও দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, গত ৩ মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। পাশাপাশি আজ থেকেই ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৯ মার্চ পর্যন্ত।

Tags: অগ্রিম টিকিটঈদুল ফিতরটিকিট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইতিকাফে নামাজরত মুসল্লির মৃত্যু
  • ফের কমল স্বর্ণের দাম, ভরি কত টাকা?
  • জামালগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার
  • কক্সবাজারে ১৭ মামলার পলাতক আসামি গ্রেফতার
  • পদ্মা তীররক্ষা বাঁধের জিওব্যাগ লুট, এমপির আল্টিমেটাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম