Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন হারুন সিকদার

বাকেরগঞ্জে ইফতার মাহফিলে

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৯ pm ১২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

বরিশাল সংবাদদাতা:

বাকেরগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব হারুন অর রশীদ সিকদার পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

৬ মার্চ বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ডের পদ্মা পাড় জামে মসজিদে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ ঘোষণা দেন। মাহফিলে বক্তব্যে তিনি জানান, মেয়র নির্বাচিত হলে বাকেরগঞ্জ পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

তিনি নাগরিক সেবার সহজলভ্যতা বাড়াতে জন্মনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনার কথা বলেন। এছাড়া দুর্নীতি দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক বিরোধী কার্যক্রম জোরদার ও পৌর এলাকায় অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধের প্রতিশ্রুতি দেন।

হারুন সিকদার আশা প্রকাশ করেন, ন্যায়, নিষ্ঠা, সততা ও সুপরিকল্পিত কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আস্থা অর্জন করা সম্ভব হবে। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ এবং বাকেরগঞ্জ পৌরবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হারুন সিকদারের আনুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণার মাধ্যমে বাকেরগঞ্জ পৌর নির্বাচনে নতুন রাজনৈতিক গতি সৃষ্টি হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার
  • বাকেরগঞ্জে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১ ও আহত ২ 
  • শেরপুরে ভিজিএফ চাল বিতরণ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন
  • অশ্লীল ছবি দিয়ে চাঁদাবাজি,মৌলভীবাজারে পঙ্খী গ্রেফতার
  • বালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যানের দখলে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম