Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রামে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২৪ am ১৮, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক মা ও তার দেড় বছর বয়সী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দেয়াং বাজার সরকারি আশ্রয় প্রকল্পের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার মোহাম্মদ মিজানের স্ত্রী সুমি আক্তার (২৮) এবং তাদের দেড় বছর বয়সী কন্যা ওয়াসিহা। তারা বৈরাগের আশ্রয় প্রকল্পে বসবাস করতেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রীস জানান, নিহতের স্বামী মিজানের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মা-মেয়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন।

নিহতের বড় বোন বেবি আক্তার অভিযোগ করেছেন, “আমার বোন আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। বিয়ের পর থেকেই স্বামী কর্তৃক তাকে নির্যাতন করা হচ্ছিল।”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিতভাবে বলা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফলাফল।

Tags: আনোয়ারাউপজেলাচট্টগ্রাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদযাত্রায় গাজীপুরে যানবাহনের চাপ বেড়েছে
  • বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
  • শ্রমিকশ্রেণির প্রথম রাষ্ট্র প‍্যারি কমিউনের ১৫৫ বছর ও মানবাধিকার
  • পদ্মা সেতুতে গাড়ির চাপ, তবে রাস্তায় নেই যানজট
  • বাকেরগঞ্জে বহুল প্রতীক্ষিত গোমা সেতুর উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম