Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরের ফুলবাড়ীতে শিলাবৃষ্টির তাণ্ডব, ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫০ pm ০৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীর কয়েকটি গ্রামে আকস্মিক তীব্র শিলাবৃষ্টিতে কয়েক হাজার ঘরবাড়ি ও কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড় আকারের শিলার আঘাতে অসংখ্য ঘরের টিনের চাল ফুটো হয়ে পড়েছে, পাশাপাশি আম-লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে উপজেলার বিস্তীর্ণ এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

আজ বুধবার ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা ও ক্ষতির পরিমাপ নির্ণয় করার জন্য নির্দেশনা প্রদান করেছেন তিনি।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী গ্রামসহ এলুয়াড়ী ও কাজিহাল ইউনিয়নের অন্তত ১০টি গ্রামে এ শিলাবৃষ্টি আঘাত হানে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে অবিরাম বড় বড় শিলা পড়তে থাকে, যা মুহূর্তেই জনজীবনে বিপর্যয় ডেকে আনে।

ক্ষতিগ্রস্ত রুদ্রানী গ্রামের বাসিন্দা মসলেম উদ্দিন বলেন, “হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই বড় বড় শিলা পড়তে শুরু করে। শিলার আঘাতে আমার ঘরের টিনের চাল ঝাঁঝরা হয়ে গেছে। এখন বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে।

একই গ্রামের গৃহবধূ রহিমা বেগম বলেন, আমাদের ছোট দুটি ঘর ছিল, দুটোরই চাল নষ্ট হয়ে গেছে। বাচ্চাদের নিয়ে এখন কোথায় থাকবো বুঝতে পারছি না। শিলায় আমের মুকুল আর লিচুর গুটি সব ঝরে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল করিম জানান, এ বছর আম আর লিচু ভালো হওয়ার আশা ছিল। কিন্তু এক ঘণ্টার শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেল। জমির ফসলও নষ্ট হয়ে গেছে। এখন পরিবার চালানো কঠিন হয়ে পড়বে।

আরেক ভুক্তভোগী হাসিনা খাতুন বলেন, “ঘরের চাল ফুটো হয়ে গেছে, রাতে ঘুমানোরও উপায় নেই। ত্রাণ সহায়তা না পেলে আমরা খুব কষ্টে পড়ে যাব।

এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নবিউল ইসলাম জানান, শিলাবৃষ্টির আঘাতে রুদ্রানী গ্রামসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আম ও লিচুর বাগানেও ব্যাপক ক্ষতি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মেদ হাচান বলেন, আচমকা শিলা বৃষ্টিতে উপজেলার বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ইউএনও জানান, ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু তাৎক্ষণিক সহায়তাও প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, দ্রুতই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ক্ষতিগ্রস্তদিনাজপুরশিলাবৃষ্টি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকাঠির শ্মশানঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
  • বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত আবদুল্লাহ
  • মৌলভীবাজারের বড়লেখায় ক্লিনিক-ডায়াগনস্টিকে জরিমানা
  • সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ভোজ্যতেল সংকটের প্রতিবাদে নীলফামারী ক্যাবের মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম