Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যুক্তরাষ্ট্রের ‘মদদে’ ইরানে হামলা চালিয়ে যাবে ইসরায়েল

Bangla FMbyBangla FM
৬:৩৬ am ১৫, জুন ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানজুড়ে গত শুক্রবার (১৩ জুন) আকস্মিকভাবে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের বিভিন্ন এলাকায় অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্র, সেনা ঘাঁটি ও বেশকিছু বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এসব হামলায় ইরানে দুই শতাধিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাসহ ২০ জন কমান্ডার রয়েছেন। 

এ ছাড়া ইরানের ১২ জন পরমাণুবিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবারের হামলার পর থেকে ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। 

উভয় দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। 

এরইমধ্যে রোববার সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের এই অভিযান কয়েক সপ্তাহব্যাপী চলবে। এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থনে চলবে বলে সূত্রের বরাতে নিশ্চিত করেছে সিএনএন।  

হোয়াইট হাউজ ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে সিএনএন বলছে, শুধু কয়েকদিন নয়, কয়েক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের এই অভিযান চলবে এবং এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ মদদে।  

ইসরায়েলি এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ‘প্রাইভেট’ আলোচনায় কয়েক সপ্তাহব্যাপী এই অভিযানের বিষয়ে কোনো আপত্তি জানায়নি। 

এ ছাড়া হোয়াইট হাউজের একজন কর্মকর্তা বলেছেন, প্রশাসন ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে অবগত এবং পরোক্ষভাবে সমর্থন করছে। কতদিন ধরে এই সংঘাত চলতে পারে- এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেছেন, এটি ইরানের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে। 

তিনি আরও বলেছেন, ট্রাম্প প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে এই সংকটের সমাধান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভব। 

Tags: ইরানে হামলাইসরায়েলযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সরকার গঠনের এক মাসেই জবাবদিহির মুখে মন্ত্রীরা
  • কক্সবাজারে জ্যেষ্ঠ সাংবাদিক এইচ.এম এরশাদ আর নেই
  • বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা
  • ঢাকা ক্যাপিটালসের ৩ কোটি টাকা বকেয়া
  • যুক্তরাষ্ট্রে গুরুতর অপরাধে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম