Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দাদিকে হত্যা করে নাতনিকে ধর্ষণ, দুইজনের মরদেহ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪৩ pm ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

পাবনার ঈশ্বরদীতে বাড়ির উঠান থেকে দাদি এবং পার্শ্ববর্তী গম খেত থেকে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই এলাকার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম (৬৫) এবং তাঁর নাতনি জামেলা (১৫)। জামেলা স্থানীয় জয়নাল আবেদিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল হোসেন তাঁর মা ও মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। গত কয়েকদিন আগে জয়নাল জরুরি কাজে ঢাকায় যাওয়ায় বাড়িতে কেবল তাঁর মা সুফিয়া বেগম ও মেয়ে জামেলা ছিলেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে উঠানে সুফিয়া বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির অদূরে একটি গম খেতের আইল থেকে বিবস্ত্র অবস্থায় কিশোরী জামেলার মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসীর ধারণা, গভীর রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে দাদিকে হত্যা করার পর নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ শেষে হত্যা করেছে। প্রতিবেশীরা জানান, মধ্যরাতে তাঁরা হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর চিৎকার থেমে গেলে তাঁরা পুনরায় নিজ নিজ ঘরে ফিরে যান। সকালে এই বীভৎস দৃশ্য দেখে এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। দ্রুতই এই রহস্য উন্মোচন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

Tags: অপরাধপাবনার ঈশ্বরদীপ্রশাসনবিবস্ত্র মরদেহ উদ্ধার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীর মাধবদীতে আলোচিত ধর্ষণ ও হত্যাকান্ডে গ্রেপ্তার ৭
  • জবিস্থ ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণের দায়িত্বে জুনাইদ ও রাফি
  • সিরাজগঞ্জে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১
  • জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালাবে ওআইসি: পররাষ্ট্রমন্ত্রী
  • ইরানের ভয়ে ইসরায়েলে জরুরি অবস্থা জারি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম