Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৩ pm ১১, এপ্রিল ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

গত কয়েক বছরে টিকাদান কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটার কারণে বর্তমানে দেশে হামের সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য সচিব জানান, রোববার (১২ এপ্রিল) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং বরিশালে হামের টিকাদান কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, দেশের কোথাও টিকার কোনো ঘাটতি নেই।

তিনি আরও জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে হামের টিকার আওতায় আনা হবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়েছে। গত কয়েক সপ্তাহে সন্দেহভাজন হামে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা বাড়ছে বলে জানা গেছে। নতুন করে শতাধিক শিশু আক্রান্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

সরকার ইতোমধ্যে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে। পর্যায়ক্রমে ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভিন্ন এলাকায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, আগে টিকা নেওয়া থাকলেও নির্দিষ্ট বয়সের সব শিশুকে পুনরায় হামের টিকা দেওয়ার সুযোগ রয়েছে। তবে জ্বর বা গুরুতর অসুস্থ শিশুদের ক্ষেত্রে টিকা নেওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম সম্প্রসারণ না করা গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Tags: সরকারস্বাস্থ্য সচিবহাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে নীলষষ্ঠী উৎসব, সন্তানের মঙ্গল কামনায় গ্রামজুড়ে প্রার্থনা
  • রোববার থেকে বেরোবিতে শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বই মেলা
  • ইরানে হামলার জন্য মার্কিন প্রেসিডেন্টদের ওপর চাপ দিয়েছিলেন নেতানিয়াহু: জন কেরি
  • শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে রড দিয়ে পিটিয়ে জখম
  • রোববার সংবাদ সম্মেলন ডেকেছেন আইনমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম