Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্বালানি সংকট মোকাবিলায় ১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি কিনছে সরকার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৯ pm ০৪, এপ্রিল ২০২৬
in Top Lead News, অর্থনীতি
A A
0

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় উদ্ভূত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির পৃথক দুটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’ থেকে ২ কার্গো এলএনজি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রয়ের আওতায় DPM (Direct Procurement Method) পদ্ধতিতে কাজাখস্তানের ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’ থেকে ১ লাখ মেট্রিক টন (৫০ পিপিএম সালফার) ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রতি ব্যারেল $৭৫.০৬ দরে এই ডিজেল আমদানিতে সরকারের ব্যয় হবে প্রায় ৬৮৯.২৯ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানিয়েছেন, কাজাখস্তান, দুবাই ও ওমান থেকে আরও ১৫ লাখ টন ডিজেল এবং ১ লাখ টন পেট্রোল আমদানির দুটি প্রস্তাব অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিলেও, ক্রয় সংক্রান্ত কমিটি তা আপাতত চূড়ান্ত অনুমোদন দেয়নি। এর মধ্যে দুবাই থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন পেট্রোল এবং ওমান ও কাজাখস্তান থেকে অবশিষ্ট ডিজেল আমদানির প্রস্তাব ছিল।

ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। উল্লেখ্য, বিশ্বের ২০% তেল এই রুট দিয়েই পরিবাহিত হয়। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের ভেতরে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন ব্যবস্থা সচল রাখতে সরকার বিকল্প উৎস থেকে দ্রুত জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। ইতিপূর্বে জ্বালানি ও গ্যাস নিয়ে আরও ৪টি জাহাজ দেশে পৌঁছানোর খবর পাওয়া গেছে, যা বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জ্বালানি সংকট মোকাবিলায় ১ লাখ টন ডিজেল ও ২ কার্গো এলএনজি কিনছে সরকার
  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক
  • প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: মুক্তাগাছায় বিনা পরোয়ানায় গ্রেফতার নিয়ে বিতর্ক
  • জরুরি জ্বালানি চাহিদায় ডিজেল ও এলএনজি আমদানির অনুমোদন
  • সাতক্ষীরায় বসন্তের রঙে সাংবাদিক ও গুণীজনের মিলনমেলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম