Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার

Bangla FM OnlinebyBangla FM Online
১:০২ pm ২৮, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশের জ্বালানি ব্যবস্থাপনায় নজরদারি ও সমন্বয় আরও শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এ দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এছাড়া রাজধানী ও চট্টগ্রামের বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকার পাম্পগুলোর জন্য ট্যাগ অফিসার নিয়োগ দেবেন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং নিয়মিতভাবে দৈনিক প্রতিবেদন দাখিল করবেন।

এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে দ্রুত ট্যাগ অফিসার নিয়োগ দিয়ে তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: পেট্রোল পাম্পসরকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
  • জ্বালানি তেলের ঘাটতির কোনো সম্ভাবনা নেই: জ্বালানি বিভাগ
  • শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
  • কোনো রাজনৈতিক দলে যুক্ত হবো না বলে পদ ছাড়লেন আওয়ামী লীগ নেতা
  • ২৮ ঘণ্টার ভোগান্তির পর স্বাভাবিক ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম