Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারত থেকে চাল কিনছে সরকার : অর্থ উপদেষ্টা

Tanazzina TaniabyTanazzina Tania
৩:৩৬ pm ২৪, নভেম্বর ২০২৫
in Lead News, অর্থনীতি
A A
0

দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখার উদ্দেশ্যে সরকার সিঙ্গাপুরের সরবরাহকারীর মাধ্যমে ভারত থেকে নন-বাসমতি চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “চালের দাম কিছুটা স্থিতিশীল হয়েছে, আবার কিছুটা বাড়ছে। অতএব কোনোক্রমে যেন না বাড়ে চালের দাম, সেজন্য আমরা নন-বাসমতি চাল আবার আনব।”

চাল আমদানির উৎস সম্পর্কে তিনি নিশ্চিত করেন: চালের ধরন: নন-বাসমতি চাল।

উৎস দেশ: ভারত।

সরবরাহকারী: সিঙ্গাপুরের একটি কোম্পানি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমরা মান, সময়মতো সরবরাহ আর দামটা দেখেছি।”

অর্থ উপদেষ্টা জানান, সরকার ডিসেম্বরের মধ্যেই সংশোধিত বাজেট চূড়ান্ত করতে চায়। তবে নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ায় বাড়তি খরচ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের বাজেট আপাতত উন্মুক্ত রাখা হয়েছে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচনের জন্য, গণভোটের জন্য প্রয়োজনীয় ব্যয় বাড়বে… সিকিউরিটি লাগবে। নির্বাচনের বাজেটটা আমরা এখনও উন্মুক্ত রেখেছি।”

তিনি জানান, জানুয়ারিতে পরবর্তী সরকারের জন্য বাজেট প্রস্তুত করে রাখা হবে। তার মতে, তফসিল ঘোষণার পর নির্বাচন নিয়ে নতুন করে আর কোনো বড় খরচ আসবে না।

গণভোট ও ত্রয়োদশ নির্বাচন একই দিনে করাকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে মানলেও, অর্থ উপদেষ্টা একই দিনে করার পক্ষে মত দেন।

তিনি বলেন, “এইটা আমার মনে হয় চ্যালেঞ্জ হলেও এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। একই দিনে করা… যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, এক দিনে করা।”

তিনি যুক্তি দেন, দুই দিন নির্বাচন করা হলে রিটার্নিং অফিসার, ব্যাংকের অফিসার এবং স্কুলের শিক্ষকদের মতো লোকবল মোবিলাইজ করা কঠিন হবে। অনেক দেশেই গণভোট ও নির্বাচন একই দিনে হয় উল্লেখ করে তিনি জানান, লজিস্টিক্যালি একবারে করা বেটার এবং এটা সহজেই সুষ্ঠুভাবে করা যেতে পারে।

বৈঠকে এদিন সার, পরিশোধিত তেল কেনা এবং তিনটি সড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়।

Tags: অর্থ উপদেষ্টাবাংলাদেশভারতসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম