প্রায় ৪ লাখ এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর জানুয়ারির বেতন–ভাতা সোমবার থেকে ব্যাংকে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে জানা গেছে, প্রায় পৌনে চার লাখ এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর জানুয়ারি মাসের বেতন–ভাতা ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) থেকে পর্যায়ক্রমে শিক্ষক–কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে বেতন–ভাতা জমা হতে শুরু করবে।
প্রতিষ্ঠান প্রধানরা প্রতি মাসে অনলাইনে বেতনের বিল দাখিল করেন। যাচাই–বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের মাধ্যমে বেতন–ভাতা প্রেরণ করা হয়। সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু করার ফলে বেতন–ভাতা প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হয়েছে।

