Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকেরগঞ্জে গোমা সেতু আজ খুলছে

Bangla FM OnlinebyBangla FM Online
১০:১৩ am ১৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ জাহিদুল ইসলাম 

দীর্ঘ ৬ বছরের প্রতিক্ষার পরে বাকেরগঞ্জের রাঙ্গামাটি নদীর ওপর বহুল আলোচিত গোমা সেতু আজ শুভ উদ্ভোধন হবে।

দুপুর ২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেতুর শুভ উদ্ভোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী রবিউল ইসলাম। দীর্ঘ ২৭ কিলোমিটারের এই সড়কে একটি মাত্র সেতুর অভাবে অত্র এলাকার যোগাযোগ ব্যবস্হা অত্যন্ত বিড়ম্বনার ছিল। জরুরী প্রয়োজনে রোগী এবং পচনশীল কৃষি পন্য স্হানান্তরে ফেরী ঘাটে যানবাহনের ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও নাজেহাল হতে হত।

সেতুটি নির্মাণ হওয়ার মাধ্যমে বরিশাল জেলা সদরের সাথে বাকেরগঞ্জের পূর্বাঞ্চল কবাই,নলুয়া, দুধল সহ পটুয়াখালীর বাউফল ও দুমকী উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্হার সহজ দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ ২০১৭ সালের ১৪ নভেম্বর জাতীয় নির্বাহী কমিটি একনেকের সভায় বাকেরগঞ্জের রাঙ্গামাটিয়া নদীর ওপর সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়। অর্থ বরাদ্দ দেওয়ায় পর দুইদফায় এই সেতু নির্মাণের ব্যয় বৃদ্ধি করা হয়।
প্রথমাবস্হায় ৫৭ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা ব্যয় বরাদ্দ ছিল, যা পরবর্তীতে বাড়িয়ে ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা ধার্য করা হয়।

প্রায় ২৫৪০ ফুট বা ৭০০ মিটারের বেশি দীর্ঘ আরসিসি গার্ডারের এই সেতুটির সাথে রয়েছে ৯০ মিটার এপ্যোচ সড়ক। এছাড়াও নদীর দুই তীরে সেতু এলাকায় ৮৬০ বর্গমিটার এলাকা নদী শাসনের ব্যবস্হা করে কংক্রিটের ব্লক দেওয়া হয়েছে।

দীর্ঘ ছয় বছর ধরে সেতুর মুল অংশে স্প্যান বসানোর অপেক্ষায় ঝুলে ছিল সেতুটির নির্মাণ কার্যক্রম। গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই সেতুটি নির্মাণে কয়েকবার এর ব্যয় বাড়ানো সহ মুল নকশায় পরিবর্তন আনা হয়। সেতু নির্মাণ কাজ আরম্ভ হওয়ার কিছু দিন পর এর উচ্চতা নিয়া বিআইডব্লিউটিএর আপত্তির কারণে দীর্ঘ দিন নির্মাণ কাজ বন্ধ থাকে ।

বর্তমানে গোমা সেতুর উদ্ভোধনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের দুটি উপজেলা দুমকী,বাউফলের জনসাধারণের বিভাগীয় শহর বরিশালে যাতায়াতের ক্ষেত্রে নব দিগন্তের ছোয়া লাগল।ফলে অত্র এলাকার চিকিৎসা, ব্যবসা বানিজ্যও শিক্ষার বিকাশ ঘটবে।

 

Tags: গোমা সেতুবাকেরগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
  • স্নানোৎসবে লাখো ভক্তের ঢল, ঐতিহাসিক পণতীর্থে উজ্জ্বল ধর্মীয় উৎসব
  • মুকুলে ভরপুর জিআই পণ্য হাঁড়িভাঙা আম বাগান
  • রংপুরে অবৈধ গাছ কর্তন ও স্থানান্তর, বন অফিসারের সঙ্গে সংঘর্ষ
  • জ্বালানি সংকট এড়াতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করলো শ্রীলঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম