দেশের ইতিহাসে স্বর্ণের দাম সব রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা। সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য নিশ্চিত করেছে।
নতুন এই দর আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হবে।
স্বর্ণের নতুন মূল্যতালিকা (ভরি প্রতি):
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, স্বর্ণের বিভিন্ন ক্যারেটের নতুন দাম হবে নিম্নরূপ:
২২ ক্যারেট: ২,৩২,০৫৫ টাকা
২১ ক্যারেট: ২,২১,৪৯৯ টাকা
১৮ ক্যারেট: ১,৮৯,৮৯০ টাকা
সনাতন পদ্ধতি: ১,৫৬,৮৮১ টাকা
রুপার দামও পাল্লা দিয়ে বেড়েছে:
স্বর্ণের পাশাপাশি রুপার দামও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। ক্যারেট ভেদে রুপার নতুন দাম:
২২ ক্যারেট: ৫,৯৪৯ টাকা
২১ ক্যারেট: ৫,৭১৫ টাকা
১৮ ক্যারেট: ৪,৮৯৯ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৬৭৪ টাকা
বাজুস জানিয়েছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমাগত বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে ডলারের বিনিময় মূল্যের সংকট এবং স্থানীয় বুলিয়ন মার্কেটে পাকা স্বর্ণের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারের অস্থিরতা দেশের বাজারে সরাসরি প্রভাব ফেলছে।

