ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব বিশ্ব তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। হরমুজ প্রণালী, যা বিশ্বের এক-পঞ্চমাংশ তেলের পরিবহন রুট, ইরান কার্যত বন্ধ করে দিয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল রপ্তানিতে চলমান নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে।
রাশিয়ার অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ জানিয়েছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করছে যে, রাশিয়ার তেলের ছাড়া বৈশ্বিক শক্তি বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয়।”
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত চিঠিতে জানানো হয়েছে, রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত জাহাজ আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাপী বিনা বাধায় চলাচল করতে পারবে।
মঙ্গলবার পর্যন্ত চলমান নিষেধাজ্ঞা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর আরোপ করা হয়েছিল। তবে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রশাসন এই নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে দিয়েছে।

