Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার বিষপান

Bangla FM OnlinebyBangla FM Online
১১:২৯ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রেমিকের বাড়িতে গিয়ে এক কলেজছাত্রীর বিষপানের ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অভিযুক্ত প্রেমিক ও তার পরিবারের সদস্যরা সেখান থেকে সরে যান বলে অভিযোগ উঠেছে। প্রেমিকের প্রতারণার শিকার হয়ে ওই ছাত্রী এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রেমিক শান্ত একই গ্রামের মো. আবু তালেবের ছেলে। ভুক্তভোগী তরুণী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইল ফোন ও ভিডিও কলে যোগাযোগের মাধ্যমে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। অভিযোগ রয়েছে, প্রেমিক শান্ত ভিডিও কলের কথোপকথন গোপনে স্ক্রিন রেকর্ড করে তা দেখিয়ে তরুণীকে ব্ল্যাকমেইল করেন এবং শারীরিক সম্পর্কে বাধ্য করেন। পরে বিয়ের দাবি জানালে তিনি তা এড়িয়ে যান। একপর্যায়ে বিয়ে করতে অস্বীকৃতি জানালে মানসিকভাবে ভেঙে পড়েন ওই ছাত্রী।

এরপর অসহায় অবস্থায় প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করেন তিনি। গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, হাসপাতালে ভর্তি রেখে অভিযুক্ত প্রেমিক ও তার পরিবারের সদস্যরা সেখান থেকে চলে যান।

ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, তার মেয়ের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং ঘটনাটি জানাজানি হওয়ায় পরিবারটি চরম মানসিক সংকটে পড়েছে।

অভিযুক্ত শান্তের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গঠন
  • ভুল ফাইল এন্ট্রিকে কেন্দ্র করে বেনাপোলে উত্তেজনা
  • মৌলভীবাজারে র‍্যাবের অভিযানে ৫ এয়ারগান উদ্ধার
  • কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  • বাউফলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম