Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রতিদিনই প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়া জানতে যাই: মন্দিরা চক্রবর্তী

news room1bynews room1
১:৩৮ pm ১৭, জুন ২০২৫
in বিনোদন
A A
0
মন্দিরা চক্রবর্তী, আরিফিন শুভ

মন্দিরা চক্রবর্তী, আরিফিন শুভ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর বহুল আলোচিত সিনেমা ‘নীলচক্র’। ঈদের প্রথম সপ্তাহে ঢাকার ছয়টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি জায়গা করে নিয়েছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, সনি স্কয়ার ও ব্লকবাস্টার সিনেমাসের মতো জনপ্রিয় হলগুলোতে।

প্রতিদিনই প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া দেখছেন নায়িকা মন্দিরা চক্রবর্তী। সিনেমাপ্রেমীদের সরাসরি ভালোবাসা পেয়ে আপ্লুত মন্দিরা বলেন, ইন্ডাস্ট্রিতে আমি একেবারেই নতুন। মাত্র দুটি সিনেমায় অভিনয় করেছি। এরপরও দর্শক যে ভালোবাসা দিচ্ছে, তা আমাকে আরও দায়িত্বশীল করে তুলছে।

তিনি আরও বলেন, শুভ ভাইয়ের সঙ্গে আমার জুটি দর্শক বেশ পছন্দ করছে। স্টার সিনেপ্লেক্সে দর্শকের সঙ্গে কথা বলে বুঝেছি, সবাই এখন আমার কাছ থেকে আরও ভালো কিছু আশা করছে।

নিজের সিনেমার পাশাপাশি ‘ইনসাফ’ সিনেমার প্রচারণাতেও দেখা গেছে মন্দিরাকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি এখন সুন্দর সময় পার করছে। দুই ঈদেই সিনেমা হলে দর্শকের ভিড় আমাদের আশার আলো দেখাচ্ছে। শুধু ‘নীলচক্র’ নয়, আমি চাই সব সিনেমা ভালো চলুক।

মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ একটি সাসপেন্স থ্রিলার। কাহিনিতে প্রযুক্তিনির্ভর তরুণ প্রজন্মকে নানা ফাঁদে ফেলে প্রতারণা চালানোর চিত্র তুলে ধরা হয়েছে। গল্পের মোড় ঘুরতে ঘুরতে দর্শক বুঝতে পারেন, প্রযুক্তি কেবল উপকার নয়—অসতর্কতা হলে হয়ে উঠতে পারে বিপদের কারণও।

সিনেমাটিতে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী ও মাসুম রেজওয়ান।

Tags: আরিফিন শুভইনসাফঈদ বাংলা সিনেমানীলচক্রমন্দিরা চক্রবর্তী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘১২ তারিখ দেশবাসী একটি নতুন বাংলাদেশ পাবে’
  • জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান
  • বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ফার্মেসিতে অভিযান, ৪ প্রতিষ্ঠানে জরিমানা
  • দুর্নীতি বন্ধ হলে দেশ এমনিতেই সিঙ্গাপুর হবেঃ নায়েবে আমীর আজহারুল ইসলাম
  • জয়পুরহাট-২ আসনে ধানের শীষের পক্ষে পথসভা ও মিছিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম