Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বিশাল ইফতার মাহফিল: প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু

Bangla FMbyBangla FM
৩:৪৮ pm ১৯, মার্চ ২০২৫
in বাংলাদেশ জাতীয়তাবাদী দল
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের উদ্যোগে মৌলভীবাজারে বিশাল পরিসরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন; বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়াও সিলেট বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা বিএনপির শীর্ষ নেতারা অংশ নেবেন।

দীর্ঘ সাড়ে ১৫ বছর পর রাজনৈতিকভাবে মুক্ত পরিবেশে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আয়োজক এম নাসের রহমান গণমাধ্যমকে জানান, প্রায় ৮-১০ হাজার তৃণমূলের নেতাকর্মীদের সম্মানে এই আয়োজন করা হয়েছে, যা মৌলভীবাজার বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন,”এতদঞ্চলের গণমানুষের নেতা এম নাসের রহমান তৃণমূলের নেতাকর্মীদের জন্য এই আয়োজন করেছেন। দোয়া ও ইফতার মাহফিল সফল করতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দিন-রাত কাজ করে যাচ্ছেন।”

ইফতার মাহফিলের বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বুধবার (১৯ মার্চ) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন এম নাসের রহমান। এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন,এই ইফতার মাহফিল শুধুমাত্র একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি বিএনপির তৃণমূল পর্যায়ে সংহতি ও ঐক্যের বার্তা দেবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হাদী হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  • বেরোবিতে গাছ কাটাকে ঘিরে বিতর্ক
  • নলছিটিতে প্রতিপ‌ক্ষের হামলা ও ভাঙচু‌রের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সিলেটে হারানো ৭০টি মোবাইল ফোন উদ্ধার
  • বাকেরগঞ্জে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  নিহত ১ ও আহত ২ 

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম