Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

না‌জিরপু‌রে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র অশোভন আচরণ, বদলি চেয়ে প্রতিবাদ সভা

Bangla FMbyBangla FM
৫:৫৯ am ০১, মে ২০২৫
in বাংলাদেশ
A A
0

স্টাফ রিপোর্টারঃ

পিরোজপুরের নাজিরপুরে কর্তব্যরত কালের কন্ঠ ও ‘ঢাকা মেইল’ প্রতিনিধি অহিদুজ্জামান চঞ্চল ও এনটিভি অনলাইন প্রতিনিধি মশিউর রহমানের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ফজলে রাব্বীর অশোভন আচরণের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে নাজিরপুর প্রেসক্লাব।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এই কর্মসূচি পালন করা হয়।

অশোভন আচরণ করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় কর্মরত আছেন।

নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কেএম সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম সিপার-এর সঞ্চালনায় এ প্রতিবাদ সভার আয়োজন করে নাজিরপুর প্রেসক্লাব।

এ সময় বক্তব্য দেন উপজেলায় কর্তব্যরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। তখন উপস্থিত ছিলেন – নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার রায়, নাজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোকনুজ্জামান, কোষাধ‌্যক্ষ ও দৈ‌নিক ইন‌কিলাব প্রতি‌নি‌ধি এস এম জা‌হিদ হক, কালবেলা প্রতিনিধি উথান মন্ডল, নয়া দিগন্ত প্রতিনিধি আল আমিন হাজরা, channel S টিভি প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শফিক , মানবজমিন প্রতিনিধি হাসান তালুকদার, নাজিরপুর প্রেসক্লাবের সদস্য মো. সাঈদ ফরাজী প্রমুখ

এ সময় বক্তারা বলেন, গরু বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিক ইউএনও’র বক্তব্য নিতে গেলে সে যে অশোভন আচরণ করেছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা বলেন, এ ধরনের আচরণ ইউএনও’র কাছ থেকে আমরা আশা করি না। অবিলম্বে এই ইউএনও’র বদলি চাই। এছাড়া সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের তদন্ত করে তাকে বিচারের আওতায় আনা হোক।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাস্তায় টিয়ার গ্যাস, ডাকঘরে ভোট—কার নজরে নির্বাচন?
  • ভোট দিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ জন বন্দী
  • কুড়িগ্রাম-১ এ আনোয়ারুল ইসলামের ইশতেহার ঘোষণা
  • জামায়াত মনোনীত শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু
  • সাভারের শাহীবাগে বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম