Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গালিবাফের ‘রহস্যময় সমীকরণ’: ওয়াশিংটনকে দেওয়া তেহরানের এক অভিনব সতর্কবার্তা

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৩ am ১৩, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের পার্লামেন্টের স্পীকার মোহাম্মদ বাকের গালিবাফ গতকাল রাতে এই রহস্যময় সমীকরণটা টুইট করেছেন। দেখতে গণিতের জটিল সমীকরণ মনে হতে পারে, কিন্তু এটা আসলে একটা রাজনৈতিক সমীকরণ!

গতকাল ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের উপর অবরোধ আরোপের দেওয়ার ঘোষণা দেওয়ার পরেই গালিবাফ আমেরিকার ফীলিং স্টেশনগুলোর একটা ছবি পোস্ট করেন।
ঐ ছবির নিচে মার্কিন জনগণকে উদ্দেশ্য করে তিনি লেখেন: “এখনকার $4-$5 দাম উপভোগ করুন, কারণ এই তথাকথিত “ব্লকেড”-এর পর এটাকেই সস্তা মনে হবে!”

এর নিচেই তিনি এই সমীকরণটা উল্লেখ করেন: ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)
বাস্তবে অবশ্য এরকম কোনো সমীকরণ গণিতে বা রসায়নে নাই। এটা একান্তই গালিবাফের আবিষ্কার। সমীকরণের রূপে এটা আসলে আমেরিকানদের প্রতি রাজনৈতিক বার্তা।

সমীকরণের প্রথম অংশ ΔO_BSOH>0 দিয়ে তিনি বুঝিয়েছেন হরমুজ প্রণালিতে ব্লকেডের ফলে তেলের দাম বেড়ে যাবে।  কীভাবে?
কারণ সমীকরণে ডেল্টা (Δ) দিয়ে পার্থক্য বোঝানো হয়। আর O হচ্ছে Oil Price। ফলে ΔO হচ্ছে তেলের দামের পরিবর্তন। আর এই পরিবর্তনটা ঘটবে BSOH তথা Blockade of Strait of Hormuz-এর কারণে। এবং পরিবর্তনটা হবে > 0। অর্থাৎ পজিটিভ।

অর্থাৎ সোজা বাংলায়, হরমুজ প্রণালিতে ব্লকেডের ফলে তেলের মূল্য বৃদ্ধি পাবে। সমীকরণের দ্বিতীয় অংশে বলা হচ্ছে, এই তেলের দাম বৃদ্ধির প্রভাব বৃদ্ধি পাবে চক্রাকারে। এখানে f(O) তথা ফাংশন অব অয়েল হচ্ছে তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব। যেমন পেট্রোল, ডিজেল দাম বৃদ্ধি পাওয়া।

কিন্তু ব্যাপারটা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না। কারণ f(f(O)) হচ্ছে ফাংশনের ফাংশন। অর্থাৎ সেই প্রভাবের উপর আবার নতুন প্রভাব। অর্থাৎ তেলের উপর নির্ভরশীল সবকিছুর দাম বৃদ্ধি পাওয়া। f(f(O)) > f(O) দিয়ে সেটাই বোঝানো হয়েছে। দ্বিতীয় স্তরের প্রভাব প্রথম স্তরের চেয়েও বেশি।

অর্থাৎ গালিবাফের বার্তাটা হচ্ছে: হরমুজে ব্লকেড দিলে এমন চেইন রিঅ্যাকশন হবে, সবকিছুর দাম যেভাবে চক্রাকারে বৃদ্ধি পেয়ে অর্থনীতিকে আঘাত করবে, তাতে বর্তমানের বাড়তি দামকেই সস্তা মনে হবে।
লেগো এনিমেশন, ফানি মিম থেকে শুরু করে ব্রিলিয়ান্ট সব টুইট করে ইরানিরা যেভাবে সরাসরি আমেরিকান জনগণের কাছে তাদের বার্তা পৌঁছে দিচ্ছে, এটা সত্যিই এবারের যুদ্ধের অভূতপূর্ব একটা দিক।
এবং এক্ষেত্রে ইরানের মিডিয়া টিম দশে দশ পাওয়ার মতো কাজ করছে।

Tags: ওয়াশিংটনতেহরানবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মওলানা ভাসানীর মাজার জিয়ারাতে মাভাবিপ্রবিতে আসছেন প্রধানমন্ত্রী
  • নলছিটিতে গৃহবধূ নির্যাতন, ৭ বছর পর অভিযোগ নিয়ে সামনে স্ত্রী
  • খাগড়াছড়িতে জোনের বিনামূল্যে চিকিৎসা, শিক্ষা ও সম্প্রীতি সেবা
  • বেনাপোলে বিজিবির ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • মান্দায় রাস্তা সংস্কার নিয়ে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপে জটিলতার অবসান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম