Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বোয়ালমারীতে মাইকিং করে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ শুরু

Bangla FMbyBangla FM
১:০৭ pm ১৯, মে ২০২৫
in কৃষি
A A
0

মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:

সারাদেশের মতো ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৯ মে) উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা মো. লুৎফার রহমান পৌর বাজারসহ বিভিন্ন হাটবাজারে মাইকিংয়ের মাধ্যমে এই কার্যক্রমের প্রচার শুরু করেন।

উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোয়ালমারীতে মোট ২৭৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রকৃত কৃষকরা ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত “খাদ্য অধিদপ্তর অ্যাপ” এর মাধ্যমে আবেদন করে উপজেলা কৃষি অফিস কর্তৃক অনুমোদিত তালিকাভুক্ত কৃষক হিসেবে ধান সরবরাহ করতে পারবেন।

প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, এবং একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান দিতে পারবেন।

উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা লুৎফার রহমান বলেন,

“প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ নিশ্চিত করতে বাজারে মাইকিং করা হচ্ছে। কেউ যেন দালালের খপ্পরে না পড়ে, সেজন্য সচেতনতা তৈরি করছি। কৃষকরা সরাসরি খাদ্যগুদামে এসে ধান দিতে পারবেন এবং সাথে সাথে বিল পেয়ে যাবেন।”

তিনি আরও বলেন,

“কাউকে সুপারিশ বা তদবির করতে হবে না, কোনো ভোগান্তি ছাড়াই ধান সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

সরকারি ধান সংগ্রহে এই স্বচ্ছতা ও সরাসরি কৃষকের অংশগ্রহণকে কৃষক সমাজ সাধুবাদ জানিয়েছে।

Tags: কৃষকধান সংগ্রবোয়ালমারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আখাউড়ায় গৃহবধুর আত্মহত্যা
  • জুলাই যোদ্ধা হত্যাকাণ্ড: গৌরীপুরে ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে চার্জ
  • বাকেরগঞ্জের গ্রামাঞ্চলের অধিকাংশ ভোটারেরা জানেই না গণভোট কি
  • কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় শক্তিশালী সহায়ক: বেরোবি উপাচার্য
  • ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম