Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পদ্মা তীররক্ষা বাঁধের জিওব্যাগ লুট, এমপির আল্টিমেটাম

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩০ am ১৩, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের ‘সোনার বাংলা অ্যাভিনিউ’ অংশ থেকে ১০ হাজারের বেশি জিওব্যাগ লুটের ঘটনায় জড়িতদের ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ।

মঙ্গলবার (১০ মার্চ) ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে লুট হওয়া জিওব্যাগ ফেরত না দিলে সংশ্লিষ্টদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হবে এবং প্রশাসনের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সখিপুর থানার ওসিকেও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এমপি কিরণ বলেন, পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে চরভাগাসহ আশপাশের এলাকা রক্ষায় সরকার বিপুল অর্থ ব্যয়ে ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ করছে। বাঁধের সুরক্ষায় স্থাপন করা জিওব্যাগ চুরি হওয়া বাঁধের নিরাপত্তার জন্য বড় হুমকি। দলের কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দল থেকেও বহিষ্কার করা হবে বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয় সূত্র জানায়, মনাই হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় ভাঙন প্রতিরোধে ব্যবহারের জন্য প্রায় ১৮ হাজার বালুভর্তি জিওব্যাগ মজুদ করা হয়েছিল। তবে গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ও দিনের বেলায় প্রকাশ্যে বালু সরিয়ে ব্যাগগুলো নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে গুনে দেখা যায়, মজুদকৃত জিওব্যাগের মধ্যে ১০ হাজারের বেশি লুট হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় ৫৯২ কোটি টাকা ব্যয়ে নড়িয়া উপজেলার চরমোহন থেকে সখিপুর থানার উত্তর তারাবুনিয়া পর্যন্ত প্রায় ৫ দশমিক ৮ কিলোমিটার ডান তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শুরু করে, যা বর্তমানে চলমান রয়েছে।

Tags: পদ্মাশরীয়তপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
  • ভোক্তাকে চাহিদামতো পণ্য না দেওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
  • প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
  • শনিবার ধর্মীয় প্রতিনিধিদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে হবে: পানিসম্পদমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম